ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করছেন ডা. এ জেট এম জাহিদ হোসেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন

শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন।
বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন।

বুধবার (৩০ শে জুলাই) সকালে তিনি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অবস্থিত মাহেরীনের সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবতা পালন করেন।

পড়ুন>> সাপ ধরতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু: খেয়ে ফেললেন সেই সাপ অন‍্য সাপুড়ে

শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মাহেরীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, “মাহেরীন চৌধুরী আমাদের প্রজন্মের জন্য এক অনন্য উদাহরণ। তার আত্মত্যাগ এই জাতি কখনও ভুলবে না।”

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ এখন দেশের প্রতিটি স্তরে শেকড় গেড়ে বসেছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, সবখানে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলা। এ সরকার কার্যত পতিত। যারা গুম-খুন-নির্যাতনের রাজনীতি করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।”

পড়ুন>> বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বাসায় অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ বলেন, “একসময় ৯০ দিনের মধ্যে নির্বাচন হতো, আজ এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি। বরং ফ্যাসিস্ট শাসনের ধারাবাহিকতা রক্ষায় মরিয়া হয়ে উঠেছে।” তিনি অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন ও জবাবদিহিতামূলক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫