লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’
- আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী চট্টগ্রামবাসীর স্বপ্নের ঠিকানা ‘চাটগাঁ হাউস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির দ্বার উন্মোচন করা হয়। প্রায় তিন বছর আগে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভবনটি ক্রয় করা হয়েছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হলেও গত শনিবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা নিশ্চিত করা হলো। প্রবাসী চট্টগ্রামবাসীর নিজস্ব শ্রম, অর্থ ও ভালোবাসায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে তারা নিজেদের ঐক্য, সম্প্রীতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তিন সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আবু সুফিয়ান ও মোহাম্মদ এনামুল হক। প্রবীণ রাজনীতিবিদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ফর চাটগাঁর মিডিয়া ডিরেক্টর মোহাম্মদ সেলিম হোসাইন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহেদুল করিম মাসুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সি ফর চাটগাঁর ফাউন্ডার ডিরেক্টর সাজ্জাদুল ইসলাম ও সেলিমুল হক। স্বাগত বক্তব্যে চাটগাঁ হাউসের ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর নাজিম উদ্দিন চাটগাঁ হাউস প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন। তিনি প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ঘিরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রত্যাশার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ও এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি চিফ ইনচার্জ, সাংবাদিক মঞ্জুরুল কাদের চৌধুরী অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে সি ফর চাটগাঁর পরিচালকদের পক্ষ থেকে তিন সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও সাংবাদিক মঞ্জুরুল কাদের চৌধুরীকেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাটগাঁ হাউসের ফাউন্ডার ডিরেক্টর মোহাম্মদ আলী রেজা। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব খসরুজ্জামান খসরু এবং কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নান, নাজিম উদ্দিন, জামাল উদ্দিন, সাকিব হুদা, সিরাজুল ইসলাম, সোহেল রানা, যুগলুল হায়াত চৌধুরী, শেখ নাছের, হেফাজুল করিম রাকিব, সরওয়ার হোসেন, ডা. রেজাউল করিম, জুয়েল আবেদীন চৌধুরী ও সাইদুর রহমান মঞ্জু তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা সর্বসম্মতভাবে চাটগাঁ হাউস প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এটি লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীর আবেগ, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য নজির। প্রবাসের মাটিতে নিজস্ব অর্থায়নে এমন একটি স্থায়ী ঠিকানা স্থাপন নিঃসন্দেহে স্মরণীয় একটি অর্জন।
চাটগাঁ হাউসের মাধ্যমে প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। নতুন প্রজন্মের মধ্যে শেকড়, ইতিহাস ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতা তৈরি করতে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করেন, এই চাটগাঁ হাউস বর্তমান প্রজন্মের মিলনকেন্দ্রের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে টিকে থাকবে। চট্টগ্রামবাসীর সম্মিলিত স্বপ্ন, সম্প্রীতি ও গৌরবের এই স্থায়ী ঠিকানাকে কেন্দ্র করে প্রবাসে পারস্পরিক যোগাযোগ এবং গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
সূত্র: Chattogram Pratidin
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























