ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শান্তি কোনো বিলাসিতা নয়, অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের প্রকোপ নিউজিল্যান্ড উপকূলে আটকে পড়া ৪৩টি তিমির মর্মান্তিক মৃত্যু ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী চট্টগ্রামবাসীর স্বপ্নের ঠিকানা ‘চাটগাঁ হাউস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির দ্বার উন্মোচন করা হয়। প্রায় তিন বছর আগে লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভবনটি ক্রয় করা হয়েছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হলেও গত শনিবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা নিশ্চিত করা হলো। প্রবাসী চট্টগ্রামবাসীর নিজস্ব শ্রম, অর্থ ও ভালোবাসায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে তারা নিজেদের ঐক্য, সম্প্রীতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তিন সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আবু সুফিয়ান ও মোহাম্মদ এনামুল হক। প্রবীণ রাজনীতিবিদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি ফর চাটগাঁর মিডিয়া ডিরেক্টর মোহাম্মদ সেলিম হোসাইন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহেদুল করিম মাসুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সি ফর চাটগাঁর ফাউন্ডার ডিরেক্টর সাজ্জাদুল ইসলাম ও সেলিমুল হক। স্বাগত বক্তব্যে চাটগাঁ হাউসের ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর নাজিম উদ্দিন চাটগাঁ হাউস প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন। তিনি প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ঘিরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রত্যাশার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ও এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি চিফ ইনচার্জ, সাংবাদিক মঞ্জুরুল কাদের চৌধুরী অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে সি ফর চাটগাঁর পরিচালকদের পক্ষ থেকে তিন সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও সাংবাদিক মঞ্জুরুল কাদের চৌধুরীকেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাটগাঁ হাউসের ফাউন্ডার ডিরেক্টর মোহাম্মদ আলী রেজা। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব খসরুজ্জামান খসরু এবং কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মান্নান, নাজিম উদ্দিন, জামাল উদ্দিন, সাকিব হুদা, সিরাজুল ইসলাম, সোহেল রানা, যুগলুল হায়াত চৌধুরী, শেখ নাছের, হেফাজুল করিম রাকিব, সরওয়ার হোসেন, ডা. রেজাউল করিম, জুয়েল আবেদীন চৌধুরী ও সাইদুর রহমান মঞ্জু তাদের মতামত ব্যক্ত করেন।

বক্তারা সর্বসম্মতভাবে চাটগাঁ হাউস প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এটি লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীর আবেগ, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য নজির। প্রবাসের মাটিতে নিজস্ব অর্থায়নে এমন একটি স্থায়ী ঠিকানা স্থাপন নিঃসন্দেহে স্মরণীয় একটি অর্জন।

চাটগাঁ হাউসের মাধ্যমে প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চট্টগ্রামের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। নতুন প্রজন্মের মধ্যে শেকড়, ইতিহাস ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতা তৈরি করতে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করেন, এই চাটগাঁ হাউস বর্তমান প্রজন্মের মিলনকেন্দ্রের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে টিকে থাকবে। চট্টগ্রামবাসীর সম্মিলিত স্বপ্ন, সম্প্রীতি ও গৌরবের এই স্থায়ী ঠিকানাকে কেন্দ্র করে প্রবাসে পারস্পরিক যোগাযোগ এবং গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬