ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

রৌমারী সীমান্তে বিজিবির জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

রৌমারী থেকে সুজাউল ইসলাম সুজা
  • আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

রৌমারী সীমান্তেবিজিবির জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারী সীমান্তে বিজিবির জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির দিক নির্দেশনায় বিওপি পর্যায়ে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে জনসচেতনতামুলক ও সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা বাজার বিজিবি ক্যাম্পের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, আব্দুর সালাম, আব্দুল কাইয়ুম, আব্দুল গফ্ফারসহ চর বামনেরচর, নওদা পাড়া ও চর নতুনবন্দর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সচেতনতামুলক সভায় সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের উদ্দেশ্যে বাংলা বাজার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শফিউল আলম বলেন, বাংলাদেশি নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করতে হবে।

পড়ুন>> নাগেশ্বরীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

বাংলাদেশি নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ-ভারতীয় নাগরিকের সঙ্গে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট-পাথর নিক্ষেপ থেকে বিরত থাকতে হবে। সন্ধ্যার পর কোনো অবস্থাতেই সীমান্ত এলাকায় চলাফেরা করা যাবে না। বাঁশের আড়কি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার করা যাবে না।

তিনি আরও বলেন, মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এবং মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সীমাস্ত এলাকা দিয়ে যাতে জাল নোট পাচার হতে না পারে, সে ব্যাপারে নিজে সতর্ক থেকে ও অন্যকে জাল নোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা দিতে হবে।

বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। উপরোক্ত অপরাধের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারী সীমান্তে বিজিবির জনসচেতনামুলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫