রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা উৎপাদন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির যাবতীয় পূর্ববর্তী পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নীতিমালা ও নির্দেশনা মেনে রাশিয়ার কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ পর্যায়ের কাজ সফলভাবে শেষ হওয়ার পর সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
পড়ুন>>চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত
প্রকল্পের বর্তমানে চলমান ‘বি টু’ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য চুল্লিকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এর পরপরই ক্রিটিক্যালিটি প্রক্রিয়া শুরু হয়, যা পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পরমাণু বিভাজন প্রতিষ্ঠার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লির ভেতর নিয়ন্ত্রিত ও নিরাপদ উপায়ে শক্তি উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পড়ুন>>আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক
বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার ক্ষেত্রে চুল্লির সক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে চলমান ক্রিটিক্যালিটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত উপায়ে শক্তি উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে। বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করার পর চুল্লির সক্ষমতা যখন ৩০০ মেগাওয়াটে পৌঁছাবে, তখন থেকেই জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























