ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান

চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের জিনশা নদীর গিরিখাতের প্রতিকূল পরিবেশ জয় করে গড়ে তোলা হয়েছে বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। এটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র হিসেবে স্বীকৃত। প্রকল্পটির পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং-এর তথ্যমতে, এই বিশাল কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রায় সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে সক্ষম। ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে কেন্দ্রটি থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র বলা হয়ে থাকে। ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রের বিশাল কক্ষগুলোর বিস্তৃতিও বিশ্বের মধ্যে সবচেয়ে বড়।

প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট এবং বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। জিনশা নদীর নিম্ন অববাহিকায় নির্মিত চারটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে বাইহেতান দ্বিতীয় অবস্থানে রয়েছে; এর উজানে উডংদে জলবিদ্যুৎকেন্দ্র ১৮২ কিলোমিটার এবং নিচে জিলুওদু জলবিদ্যুৎকেন্দ্র ১৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এর ভিত্তিতে একটি কুশন স্ল্যাব ও দুটি সহায়ক বাঁধ রয়েছে।

বাঁধের নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার, যা জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ জুড়ে বিস্তৃত। এর জলাধারের মোট ধারণক্ষমতা দুই হাজার কোটি ঘনমিটার। এর মধ্যে এক হাজার কোটি ঘনমিটার পানি সংরক্ষণ এবং ৭৫০ কোটি ঘনমিটার বন্যানিয়ন্ত্রণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রকল্পটি নৌ চলাচল এবং স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

প্রকৌশলগত দিক থেকে বাঁধটি কংক্রিটের তৈরি দ্বিবক্র আর্চ ড্যাম, যার চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার।

বাঁধের প্রধান অবকাঠামোয় নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।

পানিনিষ্কাশনের জন্য মূল কাঠামোয় ছয়টি উপরিভাগের পথ, সাতটি গভীর নিষ্কাশনপথ এবং বাঁ তীরে তিনটি সুড়ঙ্গ যুক্ত করা হয়েছে। ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রটি নদীর দুই তীরে সমন্বিতভাবে নির্মিত, যেখানে প্রতিটি অংশে এক হাজার মেগাওয়াট ক্ষমতার আটটি করে ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে ভূপ্রকৃতি ও আবহাওয়া নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এলাকাটিতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং বাতাসের গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রা পর্যন্ত হতে পারে। ইংরেজি ‘ভি’ আকৃতির খাড়া উপত্যকায় এমন বিশাল অবকাঠামো তৈরি করা অত্যন্ত জটিল ছিল। প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর এই বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছে, যা শক্ত হলেও এতে অনেক ফাটল থাকায় নির্মাণের স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে। ফলে প্রকল্পের পরিকল্পনা ও অবকাঠামোর বিন্যাস করা ছিল অত্যন্ত কঠিন। তাই আশপাশের শিলাস্তরের স্থিতিশীলতা বজায় রাখা ছিল বিশেষভাবে কঠিন।

বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪০০ জন কর্মী নিয়মিত কাজ করছেন। প্রকল্প কর্তৃপক্ষ একে ‘বৃহৎ পরিচ্ছন্ন জ্বালানি করিডর’ হিসেবে অভিহিত করে। দীর্ঘমেয়াদে এটি দূরবর্তী অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম। বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি ও ভূমিধসের সম্ভাবনা বিবেচনায় নিয়ে কঠোর প্রকৌশল নকশা ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করেই এই কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। চীনের কর্মকর্তারা বাইহেতানকে বড় পরিসরে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের প্রচেষ্টার প্রতীক হিসেবে তুলে ধরেন। তা ছাড়া প্রকল্প এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা

আপডেট সময় : ০৮:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬