রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম
- আপডেট সময় : ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম
শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে তিনটি বিশেষ লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির প্রথম চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর দিকে রওনা হয়েছে। এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন প্রক্রিয়ায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন।
জ্বালানি পরিবহনের প্রেক্ষাপট
এর আগে শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
পড়ুন>>আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও নয়টি ফ্লাইটের মাধ্যমে ইউরেনিয়াম দেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনার পরিকল্পনা রয়েছে সরকারের। নিরাপত্তা ও যথাযথ নিয়ম মেনে এই জ্বালানি রূপপুর পৌঁছানোর প্রক্রিয়া চলমান থাকবে।


























