রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু
- আপডেট সময় : ০৩:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই সরবরাহ কার্যক্রম চালু হয়, যেখানে প্রাথমিক পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।
প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হতে পারে। এই সময়ের মধ্যে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের পারস্পরিক কারিগরি সমন্বয় এবং পরিচালনব্যবস্থা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। প্রথম দফার সেই পরীক্ষায় বিদ্যুৎ উৎপাদন শুরুর মাত্র ২৯ মিনিটের মধ্যে সরবরাহ ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরবর্তীতে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উৎপাদন কিছুটা কমিয়ে ৩০০ মেগাওয়াটে আনা হয় এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। প্রথম দফায় টানা প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর ওই দিন রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। প্রকল্প সূত্র জানায়, প্রথম দফার পরীক্ষায় বিদ্যুৎ উৎপাদন শুরুর ২৯ মিনিটের মধ্যেই তা ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয় এবং পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াট করা হয়।
প্রথম ধাপের প্রাথমিক পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়ায় পর্যায়ক্রমে পরবর্তী এই কারিগরি পরীক্ষা শুরু করা হয়েছে। কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, জেনারেটর এবং জাতীয় গ্রিডের ভোল্টেজ ও কম্পাঙ্ক সহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সঠিক সামঞ্জস্য নিশ্চিত করেই বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায় ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় যন্ত্রপাতি এবং সামগ্রিক নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে।
সূত্র: দৈনিক আমাদের সময়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























