রূপগঞ্জে ভূমিকম্পে দেয়ালধসে নারীর মৃত্যু।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের অভিজ্ঞতার পরপরই দেয়াল ধসে একজন নারী নিহত এবং তার মেয়ে আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির একটি পুরোনো দেয়াল ভেঙে পড়লে মা–মেয়ে এতে চাপা পড়েন। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply