ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য কতটা প্রাসঙ্গিক?

বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাতিল করা একটি শিল্প প্লট অস্বাভাবিক কম মূল্যে পুনর্বহাল করার মাধ্যমে সরকারি কোষাগারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষমতা অপব্যবহার ও যোগসাজশের অভিযোগে সাবেক শিল্প সচিব ও বিসিকের সাবেক চেয়ারম্যানসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক অতিরিক্ত সচিব বাসুদেব আচার্য্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। একই ঘটনায় জড়িত তৎকালীন উপসচিব মো. মাহবুবুর রহমান মৃত্যুবরণ করায় তাকে মামলার আসামি করা হয়নি।

মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের নামে ২৪ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত থাকায় ১৯৯৩-৯৪ অর্থবছরে কর্তৃপক্ষ উক্ত জমির বরাদ্দ বাতিল করে। পরে জমির ৫ হাজার বর্গফুট অন্য একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হলেও অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি বিসিকের নিয়ন্ত্রণে খালি পড়ে থাকে।

পরবর্তীতে ২০১৫ সালের ৩ মার্চ ডা. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন নির্ধারিত মূল্যে ওই ১৯ হাজার বর্গফুট জমি পুনরায় বরাদ্দের আবেদন করেন। কিন্তু ২০১৭ সালের ১০ জুলাই তিনি নতুন মূল্যের বদলে ১৯৭৯ সালের পুরোনো মূল্যেই জমিটি পুনর্বহালের আর্জি জানান। অভিযোগ রয়েছে, তৎকালীন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহম্মদ ইফতিখার ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠানটিকে সুবিধা দিতে শিল্প মন্ত্রণালয়ে সুপারিশসহ চিঠি পাঠান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তারা যোগসাজশ করে ‘বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০’-এর ১৯(২) ধারা সরাসরি লঙ্ঘন করেন। ২০১৭ সালের ২৩ আগস্ট তারা বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের নির্দেশনা দিয়ে বিসিক চেয়ারম্যানকে চিঠি দেন। এই যোগসাজশের ফলে সরকার বর্তমান বাজারমূল্যের পরিবর্তে ৩৮ বছর আগের মূল্যে জমিটি পুনর্বহাল করে ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। আসামিদের বিরুদ্ধে এই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬