রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রামপাল (বাগেরহাট) থেকে আব্দুল্লাহ
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

 

রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

রামপালে কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ১ নম্বর গৌরম্ভা ইউনিয়নের কৈগদ্দাকাঠি গ্রামে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ জন বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসা তিনজন কথিত ভূমিদস্যু ও দাঙ্গাবাজ—সিরাজুল ইসলাম রাঙ্গা, মিজান শেখ এবং আমিনুল শেখ ওরফে মার্শালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, উক্ত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে চলেছেন। তাদের এমন কর্মকাণ্ডে গ্রামের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

পড়ুন>>প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

এলাকাবাসী বলেন, অভিযুক্তরা স্বৈরাচারী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অতীতে ছাত্র আন্দোলনের বিরোধিতায় ও নিরীহ মানুষের ওপর দমন-পীড়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমনকি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মতো অভিযানে তাদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যা তাদের অপরাধী চিত্রকে আরও স্পষ্ট করে তোলে।

 

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!