রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
লালপুরে সাপের কামড়ে মৃত্যু

ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত‍্যু হয়েছে।

খাবার রান্না করার জন্য খড়ি ঘর থেকে জ্বালানি ভুট্টার ডাটা আনতে গিয়ে বিষাক্ত সাপের দংশনে প্রাণ হারান জেসমিন আক্তার।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলায় রাউতনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক অকাল মৃত্যুতে শোকের মাতম নেমে আসে ওই গৃহবধূর পরিবারে।

পারিবারিক সূত্রমতে, ঘটনার দিন জেসমিন রান্না করার জন্য লাকড়ি ঘর থেকে ভুট্টার ডাটা আনতে গেলে সেখানে তার হাতে সাপে কামড় দেয়।

তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাঁড়-ফুক করা হয়। এরপর অবস্থা আরো অবনতি হলে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অ্যান্টভিনেম ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত ডাক্তার জেসমিনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দিনাজপুর যাওয়ার পথিমধ্যে গৃহবধূ জেসমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, আমাদের এখানে অ্যান্টভিনেম ভ্যাকসিন না থাকায় অনেক রোগীকে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ের হাসপাতালে রেফার্ড করতে হয়। তবে আমরা অ্যান্টিভিনেম ভ্যাকসিন রাখার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি।

প্রসঙ্গত: ইতোপূর্বে এ উপজেলায় অ্যান্টভিনেম ভ্যাকসিনের অভাবে বিষাক্ত সর্পদংশনে অনেক রোগী মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!