রাণীশংকৈলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২১৯৮২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হালিমা বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই এলাকার মৃত ঢুলু মোহাম্মদের স্ত্রী। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পড়ুন>> নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে প্রসুতির মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন বিকালে নিজ বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি দিয়ে ফাঁস লাগা হালিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ থাকায় হতাশার কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পড়ুন>> আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ষজানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


























