রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

রাণীশংকৈলে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

নতুন কারিকুলামে বুধবার (৩ জুলাই) ষান্মাসিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সঞ্জয় মহন্ত সাহা(১৫) এবং সেরা পৌরশহরের ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে।

পড়ুন>>উলিপুরে ইভটিজিং করার দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড

স্কুলের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী। চলমান বৃষ্টি ও উজান থেকে বয়ে আসা বন্যায় প্লাবিত হয় নদীর দুকূল। নদীর উপর দিয়ে স্থাপিত ব্রিজ। কয়েকজন বন্ধু পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ব্রিজের নিচে নদীতে গোসল করছিল।

তাদের দেখে লোভ সামলাতে না পেরে গোসল করার জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে নদীর পানিতে ঝাঁপ দেয় সঞ্জয়। কিন্তু হঠাৎ পানির প্রবল স্রোত আর স্রোতের ঘুন্নিতে তলিয়ে যায় সঞ্জয়।

এতে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। না পেয়ে সঞ্জয়’র বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে প্রথমে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অনেক চেষ্টার পর খুঁজে পায়নি। পরে রংপুরের ডুবুরির দল নিখোঁজের ৫ ঘন্টা পর এদিন রাত ৮ টায় কুলিক নদীর ব্রিজের নিচ থেকে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেছেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।

পরে রংপুরের ডুবুরী টিমকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ পরিচালনা করে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রংপুরের ডুবুরি দল নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!