রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার 

 

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার ভাসমান মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪অক্টোবর) সকালে কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার নাম রেজিয়া বেগম (৬০)।

সে সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। মৃতের ছেলে রফিকুল ইসলাম এটি নিশ্চিত করেন। স্থানীয়রা জানায়,ঘটনার দিন সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর কালিতলার পশ্চিম পাশে কুলিক নদীতে ভাসমান অবস্থায় ওই মহিলাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে ওই মহিলাকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়।

নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়, তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘুরাফেরা করছিলেন।

পড়ুন>>আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট

গতকাল সন্ধ্যায় বাড়িতে না ফিরলে, আমরা তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনু। পরে খবর পেয়ে আজ সকালে কুলিক নদীতে মৃত অবস্থায় মায়ের ভাষমাণ লাশ দেখতে পাই।

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান, কুলিক নদী থেকে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!