ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪অক্টোবর) সকালে কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার নাম রেজিয়া বেগম (৬০)।
নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়, তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘুরাফেরা করছিলেন।
পড়ুন>>আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: জেনে নিন- কিভাবে জানবেন রেজাল্ট
গতকাল সন্ধ্যায় বাড়িতে না ফিরলে, আমরা তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনু। পরে খবর পেয়ে আজ সকালে কুলিক নদীতে মৃত অবস্থায় মায়ের ভাষমাণ লাশ দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান, কুলিক নদী থেকে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply