রাণীনগরে বাড়ির উঠানে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু,আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে বাড়ির উঠানে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু,আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

রাণীনগরে বাড়ির উঠানে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু,আহত-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
প্রতিকী ছবি।

রাণীনগরে বাড়ির উঠানে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু,আহত-২

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বজ্রপাতে তিনি নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন ওই গ্ৰামের সিরাজুল ইসলামের ছেলে।

পড়ুন>>দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ৪ শিক্ষক বহিস্কার

নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাড়ির পাশে দুপুর থেকে জমি-জমা মাপজোকের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব-দক্ষিণ থেকে কালো মেঘ ধেয়ে আশার পাশাপাশি ঝড়-বৃষ্টি শুরু বৃষ্টিপাত শুরু হলে বৃষ্টি থেকে রক্ষার জন্যে পাশেই একটি বাড়ির উঠানে আনোয়ারসহ আরো দুইজন অবস্থান নেয়।

এ সময় একটি বজ্রপাত ওই বাড়ির উঠানে উপর পড়লে আনোয়ার নিহত হয়। অপর দুইজন আহত হয়েছে।

স্থানীয় ইউপি (ওয়ার্ড) সদস্য এবাদুল রহমান বলেন, ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিহত আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। আহত দুই জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বজ্রপাতের ঘটনায় আহত দুই জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!