রাণীনগরে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে

রাণীনগরে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
রাণীনগরে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার

নওগাঁর রাণীনগরে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রায় ৬৪ কেজি ওজনের  পাটাতনে মুল‍্য প্রায় ২০কোটি টাকা।

রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টা নাগাদ উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মাণের জন্য ভিত খনন করছিলেন।

এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়।

এঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুর ১টা নাগাদ পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে।

প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারনা করে।

তিনি আরো বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!