রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
- আপডেট সময় : ০৮:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২২০৭২ বার পড়া হয়েছে
রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নুরুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৫৮
- দুপুর ১১:৪৭
- বিকেল ৩:৩৬
- সন্ধ্যা ৫:১৫
- রাত ৬:৩২
- ভোর ৬:১৫
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা বাজার এলাকায় উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে প্রাইভেট পড়তে গিয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
পড়ুন>> কাউনিয়ায় আলু চুরির সন্দেহে বাড়িতে হামলা ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন চাকিরপশার ইউনিয়নের সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় স্কুলের ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন শিক্ষার্থী সেখানে পড়তে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিয়মিত স্কুলের ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় একা পেয়ে ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক নির্যাতনের পর ধর্ষণের চেষ্টা করেন স্কুল শিক্ষক রুহুল আমিন। এ সময় ছাত্রীটি ভীতসন্ত্রস্ত হয়ে সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়।
পরে কান্নাকাটি করতে করতে পুরো বিষয়টি তার মাকে জানায়। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পড়ুন>> ভিজিএফ স্লিপে অনিয়মের অভিযোগে উলিপুরে চেয়ারম্যানকে গণধোলাই
এ বিষয়ে ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন, নুরুল আমিন আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। বিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হয়েছে। অভিভাবক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাজারহাট থানার (ওসি) অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























