রাজধানীতে নাট্যোৎসব ও কনসার্টের জমজমাট শুক্রবার
- আপডেট সময় : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
রাজধানীতে নাট্যোৎসব ও কনসার্টের জমজমাট শুক্রবার
শুক্রবার থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পর্দা উঠছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্বের। নয় দিনব্যাপী এই আয়োজনে দেশের ১২টি নাট্যদলের ১২টি নাটক মঞ্চস্থ হবে। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শনীগুলো চলবে।
উৎসবে অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে বাংলাদেশ থিয়েটার, থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। উদ্বোধনী সন্ধ্যায় মূল মিলনায়তনে প্রদর্শিত হবে বাংলাদেশ থিয়েটারের প্রযোজনা ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। নাটকটির নবনাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন আবদুল আজিজ। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক।
পড়ুন>>সমাজসেবক আমিনুল হক সওদাগর আর নেই, জানাজা শুক্রবার
শিল্পকলার নাটকের পাশাপাশি বিনোদনপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) জনপ্রিয় করার লক্ষ্যে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় এটি শুরু হবে। আয়োজনে আটটি অপেশাদার এমএমএ লড়াইয়ের পাশাপাশি মঞ্চ মাতাবে জনপ্রিয় রক ব্যান্ড ‘নেমেসিস’। অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকদের প্রবেশমূল্য দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
পড়ুন>>কাউনিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মী গ্রেফতার
অন্যদিকে, স্ট্যান্ডআপ ঢাকা উত্তরায় আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আয়োজিত এই শো-তে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























