ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণ নিহত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, বেতন ৮৩ হাজার আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ন কর্মসূচী। আগামী ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারা দেশে অনুষ্ঠিত হবে।

তারই অংশ হিসেবে রংপুর জেলায় “এ”প্লাস ক্যাম্পেইনে অংশ নিবেন ০৬-১১ মাস বয়সের ৫৭ হাজার ৭৭০ জন ও প্রতিবন্ধী ১৬৩ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লক্ষ আই.ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লক্ষ ৩০ হাজার ১০০ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আই.ইউ) সর্বমোট ৪লাখ ৮৯ হাজার ৫৮৫জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার ১০ ডিসেম্বর সকালে রংপুর জেলা সিভিল সার্জনের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন।

এ সময় ডিপুটি সিভিল সার্জন বলেন, আগামী ১২ ডিসেম্বর সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা কেন্দ্রে এবং হাট-বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ-ঘাট এবং রেলওয়ে স্টেশনের অস্থায়ী/ভ্রাম্যমান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

রংপুর জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৩হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্যকর্মী ও ৩০৩জন পরিবার পরিকল্পনা কর্মী দ্বারা ক্যাম্পেইন পরিচালিত হবে।

ডাঃ রুহুল আমীন বলেন, ভিটামিন “এ” এর অভাবজনিত কারণে অন্ধত্ব হওয়া থেকে বাচঁতে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। এতে শিশুরা রক্ষা পাবে, সর্বোপরি শিশু মৃত্যু রোধ করি।

তাই ০৬ মাস হতে ০৫ বছরের শিশুকে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং প্রয়োজন মত একটি করে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান। “এ” প্লাস ক্যাম্পেইনকে সার্থক করুন।

এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩