যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চেয়ে নওগাঁয় মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চেয়ে নওগাঁয় মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চেয়ে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চেয়ে নওগাঁয় মানববন্ধন

যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চেয়ে নওগাঁয় মানববন্ধন করেছে মুভমেন্ট ফর ডেভলপমেন্ট।

দাবি মোদের একটাই “যৌক্তিক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চাই” এই স্লোগানকে সামনে রেখে মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আয়োজনে আজ নওগাঁ আস্তান মোল্লা কলেজে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

পড়ুন>>নালিয়ার দোলার নয়, গর্ভের দোলার হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল এর পরিচালনায় সাবেক ছাত্রনেতা ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আহ্বায়ক বাংলাদেশের আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে সকাল ১১:০০ থেকে ১২:০০ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সাবেক ছাত্রনেতা ও মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ’র আহ্বায়ক শফিকুর রহমান মামুন তার বক্তব্যে বলেন, যোগাযোগ, আবাসন, চিকিৎসা, আইনশৃঙ্খলা বাহিনী এই সকল সুযোগ সুবিধা ও পরিবেশ যেখানে ভালো এমন যৌক্তিক উপযুক্ত স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় চাই।

“এই বিশ্ববিদ্যালয় নওগাঁ শহরের ১০ কিলোমিটারের মধ্যে হলে দেশের বিভিন্ন প্রান্ত হতে শিক্ষা গ্রহণের জন্য আসা শিক্ষার্থীরা জেলা সদর সংলগ্ন হওয়ায় সব ধরনের উন্নত সুযোগ সুবিধা পাবে।”

সংগঠনের সদস্য সচিব নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের পরিচালনায় কর্মসূচিতে রাখেন নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল আওয়াল।

 

আরও বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সুমন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জনি মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ, সোহেল আস্তান মোল্লা কলেজ ছাত্রলীগ নেতা দুলাল, রাজু প্রমুখ।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ক্ষেত্রে দেশ ব্যাপী উল্লেখযোগ্য উন্নয়ন ও অবদানের জন্য এবং নওগাঁতে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

যারা শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার কঠোর হুসিয়ারী দেওয়া হয় মানব বন্ধন থেকে।

উক্ত মানববন্ধনে প্রায় তিন’শ সাধারণ শিক্ষার্থী সহ বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা ও নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!