যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে কলাগাছের তৈরী বিয়ের গেট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে কলাগাছের তৈরী বিয়ের গেট : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে কলাগাছের তৈরী বিয়ের গেট

আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে কলাগাছের তৈরী বিয়ের গেট

যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে কলাগাছের তৈরী বিয়ের গেট

‘হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো বিয়ের সাজ’ সেই চিরচেনা লোকসংগিত পরিবেশনের মধ্যদিয়ে বাঙ্গালী সমাজে গ্রামবাংলায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হতো। বর যাত্রী আসার আগে কলাগাছ দিয়ে গেট সাজান হতো। আধুনিকতার যাতাকলে পড়ে রংপুরের কাউনিয়া উপজেলায় কালের আবর্তে হারিয়েগেছে গ্রামীন ঐতিহ্যবাহী কলাগাছের বিয়ের গেট।

জেনে নিন>>গ্রামগঞ্জে গরুর গাড়ি বিলুপ্তি পথে : মহিষের গাড়ির দেখা মেলে মাঝে মধ্যে 

সরেজমিনে চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামঘুরে জানাগেছে স্বাধীনতার পরেও বাঙ্গালী সমাজে ছেলে মেয়ের বিয়ের দিন কলাগাছ বাঁশ ও বিভিন্ন রং এর কাগজ কেটে গেট সাজান হতো। সারাদেশেই বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট বিলুপ্ত হয়ে গেছে। ডেকোরেটর ব্যবসা চালু হওয়ার পর থেকে গ্রামীন বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট এখন আর চোখে পড়ে না। বর্তমানে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির যুগে সেই কলাগাছের গেট হারিয়ে গেছে।

রাজিব লালমসজিদ এলাকার আলহাজ্ব ইসমাইল হোসেন বাবু জানান তাদের আমলে গরু মহিষের গাড়ী সাজিয়ে বরযাত্রী যেত বিয়ে করতে। আর কনের বাড়িতে কলাগাছ দিয়ে গেট সাজান হতো। সেই গেটে হরেক রকমের শ্লোক ধরা হতো। আলোর জন্য ব্যবহার করা হতো হারিকেন আর হ‍্যাছাক লাইট। হ‍্যাছাকের চারপাশে পাতলা রঙিন কাগজ দিয়ে তৈরি হত রঙিন আরো।

বর যাত্রী আসার পূর্বে বাড়ির সকলের জন্য খিচুরি। বড় যাত্রিদের জন‍্য তৈরি থাকতো মুড়ির নাড়ু, মোয়া, দই চিড়া ও বিভিন্ন রকমের পিঠা। বর ও বরের ভগ্নিপতিদের বোকা বানানোর জন‍্য প্রস্তত থাকতো লবণ মরিচের শরবত। সেই উৎসব, আনন্দ এখন ভাগাভাগি করে নেওয়ার রেওয়াজ নেই বললেই চলে। নেই আনন্দের হৈ-হুল্লোড়।

দেখুন>>পুরোটাই বাঙ্গালীয়ানা

বর্তমান বিয়ের উৎসবে আনন্দ ভাগাভাগির চেয়ে কৃত্রিমতাই বেশী লক্ষ্য করা যায়। সেই সময়ের বিয়ের দিনের আনন্দই ছিল অন্যরকম। পরিবেশ বান্ধব কলাগাছের গেট এখন আর চোখে পরে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তা আধুনিক যান্ত্রীক যুগে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!