যাদুরচরে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য
- আপডেট সময় : ০২:২২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
যাদুরচরে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম এলাকার নদী থেকে আরিফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই গ্রামের সুরুজ্জামালের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মার্চ সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। তারা দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে, স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের আধারে কে বা কারা আরিফুল ইসলামকে হত্যা করে নদীর একটি ছোট নৌকার পাশে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন>>জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


























