ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা টিভিতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভিতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী এক সাবেক ইউপি চেয়ারম্যান।

শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফুল মিয়া ।

তিনি তার বক্তব্য বলেছেন,গত ১৮ ও ১৯ অক্টোবর কুতুবপুর গ্রামের জাহানুর মিয়া একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভিতে সাংবাদিক এনে আমার বিরুদ্ধে গৌরারং ইউনিয়নের কুতুবপুর গ্রামের মসজিদ,মন্দিরের জায়গা ও রাধানগর পয়েন্টে কিছু জায়গা জোরপূর্বক দখল করেছি বলে চ্যানেলে সংবাদ প্রকাশ করা হয়েছে। মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেছেন এমন কাল্পনিক রির্পোট একজন মানুষের শুধুমাত্র চরিত্রই হনন করে না তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে ফেলে। সংবাদকর্মীরা জাতির বিবেক হিসেবে সব সময় বস্তুনিষ্টভাবে সত্য প্রকাশ করাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু ঐ চ্যানেলের সংবাদকর্মী তার প্রতিবেদনে আমার বিরুদ্ধে যা উল্লেখ করেছেন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে তিনি আরো বলেন প্রকৃতপক্ষে আমি ঐ সমস্ত জায়গা দখল করিনি বরং ঐ জায়গাগুলো দলিল মূলে খরিদাসূত্রে মালিকানা নিয়েছি।

আমি এই গৌরারং ইউনিয়নে দুইবারের নির্বাচিত তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে নিজের বাবার সম্পত্তি বিক্রি করে জনগনের সেবা করে যাচ্ছি। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে অভিযোগকারী আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই এমন কাল্পনিক সংবাদ একটি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়েছে। আমি এমন সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় হাজী আকুল আলী,ব্যবসায়ী মো. সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান,লুৎফুর রহমান,নেছার আহমদ,নুনু মিয়া ও কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যমুনা টিভিতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২