ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

মোহনপুরে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

মৃত্যু 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
রাজশাহীতে বিষাক্ত অ্যালকোহল পানে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা গেছেন তিন জন। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
মোহনপুরে অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়া আরও চার জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া চার জনের সঙ্গে তারা অ্যালকোহল পান করেছিলেন।

মোহনপুরে মৃত্যু তিনজন হলেন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)। নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামে তার বাড়ি।

রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মোনায়েম (২৫)। তারা সাত জন একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানান, অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়া আতোয়ারকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে হাসপাতালে আনা হয়। এর আট মিনিট পর তিনি মারা যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

এদিকে মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, মোহনপুরের সাত জন গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়। অন্য চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। অন্যদের সঙ্গে তারাও পান করেছিলেন। এ দুই জন বাড়িতেই মারা যান। পুলিশ খবর পাওয়ার আগেই তাদের লাশ স্বজনেরা দাফন করে ফেলেন। বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

ওসি জানান, এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫