মোরেলগঞ্জে শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৫১৯ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জে শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে কর্মরত বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর আয়োজনে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (C4D) বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩,২৪ মার্চ শনি ও রোববার বাছাইকৃত শিশুদের নিয়ে মোরেলগঞ্জ তুবা কমিউনিটি সেন্টারে ২দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি-এর স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা ক্যারোলিনা শৈব্যাতজু।
কর্মশালায় সাংবাদিকতার প্রথমপাঠ বিষয় ধারণা প্রদান করেন দৈনিক যুগান্তর মোরেলগঞ্জ প্রতিনিধি ও মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম।
এছাড়াও কর্মশালায় অন্যান্য অতিথিগণ আলোচনায় অংশগ্রহন করেন।২দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যোগাযোগ কমিটির সদস্য এবং চাইল্ড ফোরামের সদস্যগণ অংশগ্রহন করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























