মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত
- আপডেট সময় : ১০:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দুইজন মারা গেছেন। তাদের দুজনেরই বাড়ি ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে মাওয়ার দিকে যাচ্ছিলেন রাফি ও জ্যোতি।
সমষপুর এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























