ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন

পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। নিজের মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে থাকা এবং তাকে খুশি রাখার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব। মা খুশি থাকলে আল্লাহও খুশি থাকেন। ১০৩ বছর বয়সে পরলোকগমন করা মায়ের জন্য তিনি উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আমেনা বেগম গত মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ মোট নয় সন্তানের জননী ছিলেন, যার মধ্যে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন পঞ্চম। বুধবার দুপুর ২টায় কুমিল্লার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিজয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ। জানাজা শেষে পরাণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পড়ুন>>বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

মন্ত্রী জানান, নয় ভাইবোনের মধ্যে একজন আগেই মারা গেছেন। আল্লাহর রহমতে বাকি আটজনই মায়ের জীবনের শেষ সময় পর্যন্ত তার পাশে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। এছাড়া মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির মহাসচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীরা শোক ও সমবেদনা জানিয়েছেন, যার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন

আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬