ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

মান্দায় মামলা নিষ্পত্তির আগেই চেক হস্তান্তর: জেলা প্রশাসক বরাবর অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • আপডেট সময় : ০৮:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৮১৯ বার পড়া হয়েছে

মান্দায় মামলা নিষ্পত্তির আগেই চেক হস্তান্তর: জেলা প্রশাসক বরাবর অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় মামলা নিষ্পত্তির আগেই চেক হস্তান্তরের, জেলা প্রশাসক বরাবর অভিযোগ।

আদালতে জমির দলিল যাচাই সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থায় জমি অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের ২১ লাক্ষ ৭৬ হাজার টাকার চেক মামলার বাদী মরিয়ম বিবিকে না জানিয়ে বিবাদী চেক হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে।

মান্দা উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউপি, নুরুল্যাবাদ গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে মরিয়ম উক্ত চেক উদ্ধারে নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার নুরুল্লাবাদ মৌজায় আত্রাই নদীর উপর ২১৭ মিটার দীর্ঘ পিএসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় এল এ কেসের আর এস ১২৭৭ নং খতিয়ানের প্রজা মৃত শুকুর আলীর মেয়ে মরিয়ম বেগমের ভোগ দখলীয় ২৮৫৪, ২৮৫৬, ২৮৫৭, ২৯২২ ও ২৭২৮ দাগে মোট জমি ১.৪৪ এর মধ্যে ২৬.২৫ শতক জমি অধিগ্রহণ করে।

অপর দিকে ঐ সম্পত্তি দলিল মুলে মালিকানা দাবি করে মৃত ফয়েজ উদ্দিনে ওয়ারিশগণ। কিন্তু ফয়েজ উদ্দিনের এই ৭৫৭৯নং দলিল সঠিক নয় বলে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৮২/২০২২নং মামলা দায়ের করেন মরিয়ম বেগম।

ভুক্তভোগী মরিয়ম জানান, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আমাকে কোন কিছু না জানিয়ে অধিগ্রহণকৃত সম্পত্তির ২১ লক্ষ ৭৬ হাজার টাকার চেক বিবাদী পক্ষকে প্রদান করেন। এমতাবস্থায় উক্ত চেক উদ্ধারে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছি তিনি।

চেক হস্তান্তরের ব্যাপারে জানতে চাইলে, নওগাঁ জেলা প্রশাসকের এল এ শাখার সার্ভেয়ার দেবদুলাল চন্দ্র জানান, গত ১০ অক্টোবর শুনানির মাধ্যমে চেক হস্তান্তর করা হয়েছে।

তিনি আরোও বলেন, মরিয়ম বিবির মামলা যেহেতু চলমান রয়েছে। আদালতের রায় তাদের পক্ষে গেলে চেক উদ্ধার করে তাদের হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মামলা আদালতে থাকলে কি চেক দেওয়া যাবে না, আদালত কি বলছে চেক দেওয়া যাবেনা? মামলা তো তাদের বিষয়, আমাদের সঙ্গে তো মামলা নেই, আমরা যার জমি অধিগ্রহণ করেছি রেকর্ডে যার নাম আছে তাকেই তো আমার দিব। কোর্ট যদি বলে চেক দেওয়া ঠিক হয় নাই। তাহলে চেক উদ্ধার করে যে পাবে তাকে দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় মামলা নিষ্পত্তির আগেই চেক হস্তান্তর: জেলা প্রশাসক বরাবর অভিযোগ

আপডেট সময় : ০৮:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩