নওগাঁর মান্দায় বসতবাড়ি ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের থানায় অভিযোগ।
মান্দায় ৭ নং প্রসাদপুর ইউপির পার এনায়েতপুর সোনার পাড়া গ্রামের এক বৃদ্ধ মহিলার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী হলেন, মৃত সবের আলীর স্ত্রী, আনোয়ারা বেওয়া (৬৫) তার তার বৈবাহিক জীবন দশায় তার, স্বামীর রেখে যাওয়া ৪ শতাংশ জমির উপর ঘরভিটাই তিনি বসবাস করে আসছিলেন।
হঠাৎ করে তার বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায়, মান্দা থানায় লিখিত অভিযোগ করেন, একই গ্রামের মোহাম্মদ সিরাজ সোনার( ৫০) ও তার মোহাম্মদ সুলাইমান হোসেনের(২৫) বিরুদ্ধে।
এই ঘটনার মোহাম্মদ সোনার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ঘর ভাঙ্গা এবং লুটপাটের অভিযোগ করেছেন ওই ব্যক্তি আমার ছোট মা হন।
তার ছেলে মোহাম্মদ আনিস সোনার (৪৫) তার পৈতৃক জমির অংশীদার সূত্রে আমার কাছে কিছু জমি বিক্রি করেছেন। আমি আমার ক্রয় কৃত সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করেছি।
অভিযোগের বিষয়ে মান্দা থানার এসআই মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাত্রিকালীন ডিউটির সময় রোড এক্সিডেন্ট এর কারণে ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। আমার পরিবর্তে এএসআই আলতাব হোসেনকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি।
এএসআই আলতাব হোসেনের এ বিষয়ে জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি ভাঙচুরের বিষয়ে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে বসার জন্য বলি। পরবর্তীতে কি হয়েছে এ বিষয়ে আমি এখন পর্যন্ত কিছুই জানিনা।
Leave a Reply