ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মহান বিজয় দিবসে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফের গুলিতে আহত-৩

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৩৫৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফের গুলিতে আহত-৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবসে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফের গুলিতে আহত হয়েছেন ৩জন।

মহান বিজয় দিবসেও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ৩ বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার সময় উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি ফায়ার করে বিএসএফ।

আহতরা হলেন, হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মোঃ বশির উল্লাহ জানান, ওই দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যান্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোর ৪ টায় বাংলাদেশী একদল চোরাকারবারীর কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করছিল।

এসময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড ফায়ার করে।

এতে বাংলাদেশী ওই ৩ চোরাকারবারীর দুইজনের পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হয়। এসময় অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। পায়ে গুলি লাগা আহত দুই জন চোরাকারবারিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, ‘সীমান্তে বিএসএফ এর গুলিতে ৩ বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহান বিজয় দিবসে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএসএফের গুলিতে আহত-৩

আপডেট সময় : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩