ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতন বৃদ্ধির দাবিতে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা বিভিন্ন কারখানায় বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, যেখানে শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগেও বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক দখল করে নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দিলে সড়ক পুনরায় সচল হয়।

মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একজন শ্রমিক আহতের ঘটনার জেরে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একই সময় ভোগড়া বাইপাস, সালনা, মৌচাক ও মেম্বারবাড়িসহ আশেপাশের এলাকায় শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। দুপুর নাগাদ ডেগের চালা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চান্দনা চৌরাস্তা ও নাওজোর এলাকাতেও অবরোধ তৈরির চেষ্টা করেন শ্রমিকরা। ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ‌দুপুরে নগরীর ডেগের চালা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দুপুরে পরিস্থিতির স্বাভাবিক হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দফায় দফায় ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। দুপুরের দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলে সড়কগুলোতে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের দাবি আদায়ে বিভিন্ন কারখানায় অস্থিরতা অব্যাহত থাকায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল

আপডেট সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬