ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকেই শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকেরা এক স্থান থেকে সরে গিয়ে অন্য স্থানে অবরোধ তৈরি করেন। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সড়কে যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

অশান্ত পরিস্থিতির কারণে গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বড় ধরনের শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের এমন ধারাবাহিক অবরোধ ও উত্তেজনার ফলে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা সড়কে আগুন জ্বালিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে নিজেদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

আপডেট সময় : ১২:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬