কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার জয়মনির হাট বাজারে। রমজান মাসের তারাবির নামাজের ইমামের বেতনের টাকা কম দেওয়ায় মুন্নাফ নামের এক মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলে।
এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট ক্লাব বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় মুন্নাফ তাকে ৫০ টাকা দিলে তিনি ঐ টাকা ছুড়ে ফেলেন। পরে উত্তেজিত হয়ে মোন্নাফ এর জামার কলার চেপে ধরে কিল ঘুশি দেয়।
এক পর্যায়ে মুন্নিফের মুখের কিছু দাড়ি টেনে ছিড়ে ফেলে। এ ঘটনায় মুন্নাফ আহত হন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করে।
আহত মোন্নাফ আলী জয়মনিরহাট ইউনিয়য়ের ছোট খাটামারী গ্রামের সামসুল হকের ছেলে। সে পেশায় মুদি দোকানদার।
ইউপি চেয়ারম্যান সোমবার (২৪এপ্রিল) বিষয়টি মীমাংসার জন্য পরিষদে ডাকলে বাদী উপস্থিত হলেও বিবাদী নুর আলম আলম অনুপস্থিত থাকে।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
আহত মোন্নাফ আলী বলেন,‘ আমাকে মারধর করে দাড়ি টেনে তুলে দিয়েছে। আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
জয়মনি হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আমি বিষয়টি মীমাংসা করার জন্য আজকে উভয় পক্ষকে ডাকি নুর আলম উপস্থিত না হওয়ায় কোন সমাধান করতে পারি নাই।
ভূরুঙ্গামারী থানার সেকেন্ড অফিসার এস রাফায়েত বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে দাড়ি তোলার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে একটি মামলা প্রক্রিধীন রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
[…] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ […]
[…] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ […]
[…] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… প্রচ্ছদ আমার ভূরুঙ্গামারী, […]