ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক

ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার জয়মনির হাট বাজারে। রমজান মাসের তারাবির নামাজের ইমামের বেতনের টাকা কম দেওয়ায় মুন্নাফ নামের এক মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলে।

 

এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট ক্লাব বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

 

এই তারাবির নামাজের ইমামের বেতনের টাকা আদায়ের জন‍্য নুর আলম নামের জনৈক ব‍্যক্তি গত ২৯ রমজান শুক্রবার সকাল এগারটার দিকে ওই বাজারের মুদি দোকানদার মুন্নাফ আলীর কাছে গিয়ে টাকা চান।

এসময় মুন্নাফ তাকে ৫০ টাকা দিলে তিনি ঐ টাকা ছুড়ে ফেলেন। পরে উত্তেজিত হয়ে মোন্নাফ এর জামার কলার চেপে ধরে কিল ঘুশি দেয়।

 

এক পর্যায়ে মুন্নিফের মুখের কিছু দাড়ি টেনে ছিড়ে ফেলে। এ ঘটনায় মুন্নাফ আহত হন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করে।

আহত মোন্নাফ আলী জয়মনিরহাট ইউনিয়য়ের ছোট খাটামারী গ্রামের সামসুল হকের ছেলে। সে পেশায় মুদি দোকানদার।

 

ইউপি চেয়ারম্যান  সোমবার (২৪এপ্রিল) বিষয়টি মীমাংসার জন‍্য পরিষদে ডাকলে বাদী উপস্থিত হলেও বিবাদী নুর আলম আলম অনুপস্থিত থাকে।

 

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে অভিযুক্ত ব‍্যক্তির বিচার দাবি করে বিক্ষোভ করে এবং রাসুল (সাঃ) এর সুন্নাত দাড়ি অবমাননার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়।

 

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

 

আহত মোন্নাফ আলী বলেন,‘ আমাকে মারধর করে দাড়ি টেনে তুলে দিয়েছে। আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

 

জয়মনি হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আমি বিষয়টি মীমাংসা করার জন্য আজকে উভয় পক্ষকে ডাকি নুর আলম উপস্থিত না হওয়ায় কোন সমাধান করতে পারি নাই।

 

ভূরুঙ্গামারী থানার সেকেন্ড অফিসার এস রাফায়েত বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে দাড়ি তোলার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

 

এ বিষয়ে একটি মামলা প্রক্রিধীন রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

3 responses to “ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ”

  1. […] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ […]

  2. […] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ […]

  3. […] উন্নয়ন পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছে… প্রচ্ছদ আমার ভূরুঙ্গামারী, […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!