ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফৌজদারী অপরাধে দন্ডিত হওয়ায় এক মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এই সুপারিনটেনডেন্টের নাম সাইদুর রহমান।
তিনি উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। কুড়িগ্রাম জজ আদালতে দায়ের করা মামলায় গত ১৭ ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে তার বরখাস্তের বিষয়টি জানা যায়।
তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, নিবন্ধন সনদ জালিয়াতি সহ সীমাহীন দূর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি সফিয়ার রহমান অভিযোগ ও কুড়িগ্রাম জজ আদালতে মামলা দায়ের করেন।
পড়ুন>> ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে দেশে আসছে স্টারলিংক
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের দায়িত্ব প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























