ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

 

 

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন

 

 

পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে এক সাথে-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মাদকের আগ্রাসন রুখতে মানববন্ধনকারীদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

পড়ুন>>এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের ছড়াছড়ি কিশোর, তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

মাদক সেবনকারীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ ও ইউনিয়নে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে না পারলে মাদক নির্মূল করা যাবে না। মানববন্ধনে মাদক করবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুববিভাগ সভাপতি আবু হেনা মাসুম ও সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক প্রমুখসহ আরো  বক্তব্য রাখেন।অনেকে

মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!