সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু
ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়ক দূর্ঘটনায় পিতা- পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই দুই ব্যক্তি হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।
সরেজমিনে গিয়ে জানাযায়, রবিবার (২১ জানুয়ারি ) সকাল পৌনে নয়টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে পিতা- পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌছে একটি তিন চাক্কার নম্বর প্লেট ও রেজিঃ বিহীন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেক মৃত ঘোষণা করেন। এঘনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় মৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























