ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু

ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়ক দূর্ঘটনায় পিতা- পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই দুই ব‍্যক্তি হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও  তার ছেলে বিপ্লব (২৫)।

সরেজমিনে গিয়ে জানাযায়, রবিবার (২১ জানুয়ারি ) সকাল পৌনে নয়টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে পিতা- পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌছে একটি তিন চাক্কার নম্বর প্লেট ও রেজিঃ বিহীন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেক মৃত ঘোষণা করেন। এঘনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় মৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রের মৃত্যু 

আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪