কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়।
প্রতিবছর পহেলা বৈশাখে ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,

উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ময়দান আলি প্রমুখসহ
শিক্ষক উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ, শিক্ষক, স্কাউট টিম, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহন করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আলোচনা সভা, জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন ও রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply