ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টায় ব‍্যর্থ হয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টায় ব‍্যর্থ হয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টায় ব‍্যর্থ হয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টায় ব‍্যর্থ হয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেয়ার চেষ্টায় ব‍্যর্থ হয়ে উপুর্যপুরি ছুরিকাঘাত।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে ২ বখাটে যুবক। ৬ জুন মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

অভিযোগ সূত্রে জানা যায়, ধামেরহাট গ্রামের মোঃ জহির উদ্দিনের বখাটে পুত্র কাজল মিয়া(২১) ওই ছাত্রীকে স্কুল যাতায়াতের সময় গত কয়েকদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল।

গত ৫ জুন সোমবার বিকাল ৩ টার সময় উক্ত বখাটে যুবক কাজল মিয়া ও তার সহযোগী উত্তরছাট গোপালপুর গ্রামের মনজুর আলমের পুত্র মাসুদ রানা (২০) ঐ স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে ও দাদীকে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে আসে।

নির্যাতিতা মেয়েটি জানায়, মঙ্গলবার (৬ জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বখাটে কাজল ও মাসুদ রানা তার পথ রোধ করে তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেয়।

সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে কাজল তার মুখ চেপে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধস্তাধস্তির এক পর্যায়ে সহযোগী মাসুদ রানা প্যান্টের পকেট থেকে একটি চাকু বের করে তাকে এলোপাথারী আঘাত করতে থাকে ।

এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, দুই বখাটে মোটর সাইকেলে যোগে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রাফেল রানা জানান, মেয়েটি চিৎকার করে দৌড়ে এসে তার সামনে পরে গিয়ে জ্ঞান হারায়।

পাশের বাসায় নিয়ে মেয়েটির প্রাথমিক সেবা যত্ন করে করে প্রধান শিক্ষক কে খবর দেন তিনি। ছুরির আঘাতে মেয়েটির দুই হাতে ক্ষতের সৃষ্টি হওয়ায় আহত  ছাত্রীকে রাতে  ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

ওই রাতেই স্কুলছাত্রীর দাদী রহিমা খাতুন ভুরুঙ্গামারী থানায় উক্ত দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য কাজ করছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!