ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু

 

ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। মৃত ভটভটি মালিকের নাম রাসেল মিয়া (২৫)। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক‍্যাম্পের মোড়ে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে বলে জানাগেছে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক‍্যাম্পের মোড়ে পৌছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এর চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে।

পরে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!