ভূরুঙ্গামারীতে তড়িতায়িত হয়ে একজনের মূত্যু
- আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তড়িতায়িত হয়ে একজনের মর্মান্তিক মূত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম আব্দুস ছালাম সে পেশায় নামের এক কাঠ মিস্ত্রির কাজ করে। মৃত ছালাম চরভূরুঙ্গামারীর ভেল্লীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
জানা গেছে,সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দূর্ঘটনা ঘটে।মৃত্যূর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও প:প:কর্মকর্মতা এএসএম সায়েম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম।
এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যূতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়ে।পরে আশে পাশের লোকজন তাকে আহত অবস্হায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই রোগীর পরীক্ষা নীরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার এএসএম সায়েম বলেন ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্য হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


























