সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ্যুৎ লাইন সংযোগের সময় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ৪১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ্যুৎ লাইন সংযোগের সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে।
মৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (৩২)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের পুত্র।
প্রত্যক্ষদর্শী ওসমান গনি, রাহিজুল ও সোহেল জানান, মানিক কাজি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর ) একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেয় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মামুন ডেকোরেটর হাউজ নামের এক প্রতিষ্ঠান।
রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে ওয়াজ মাহফিলের ডেকোরেটিং ও আলোক সজ্জার কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় গায়ের সাথে বিদ্যুতের তার জরিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাশিদুল।
মামুন ডেকোরেটর হাউজ এর সত্বাধিকারি আল মামুন জানান, নিহত রাশেদুল আমার চাচাত ভাই। বিদ্যুৎ সুযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তারের সাথে জড়িয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। জেনে নিন>>বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত্যু
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























