সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সৃষ্টি নিউজ
- আপডেট সময় : ০২:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা
বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আকতারুজ্জামান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























