ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। পড়ুন>>আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে আগুন

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে। উপজেলা আওয়ামী লীগ ও তার  অঙ্গ সংগঠন  শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে। অপরদিকে উপজেলা বিএনপি  ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি পালন করে।

শনিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে  বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি পালন করে আওয়ামীলীগ।
এদিকে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিছিল নিয়ে ফেরার পথে  আওয়ামীলীগের একদল কর্মী ভূরুঙ্গামারী কলেজ মোড়ে বিএনপির সমাবেশের ব‍্যানার ছিড়ে ফেলে, অস্থায়ী মঞ্চ ও মাইক ভাংচুর করে বলে অভিযোগ করেছে বিএনপি। পড়ুন>>সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

অপরদিকে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবী আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি ভূরুঙ্গামারী কলেজ মোড়ে পালন করে। উপজেলার দশটি ইউনিয়নে একযোগ এই কর্মসূচি পালন করে বিএনপি।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ কাজি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, সহ-সভাপতি কাজি নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহন করে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩