ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৯৫৯৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই। বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনের পর ২০০৬ সালে অবসর গ্রহণ করেন।

   অবসরের পর তিনি সক্রিয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে পরবর্তীতে তিনি ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পান এবং মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

পরিবার জানায়, তিনি প্রথমে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

   এক শোকবার্তায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আনোয়ার হোসেন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। দক্ষ সংগঠক হিসেবে ইসলামি আন্দোলনকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

অপর এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন,
“আলহাজ আনোয়ার হোসেন ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, আলহাজ আনোয়ার হোসেন ছিলেন শান্ত, সাদাসিধে ও জনবান্ধব একজন মানুষ। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করে তুলেছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই

আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬