ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের

 

ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের

ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে বিবাহের ৬ বছর পূর্তি উদযাপন জাপানি যুবকের

বিয়ে নিয়ে সকলের জীবনেই ছোট-বড় নানা ধরনের পরিকল্পনা থাকে। বিয়ের পর জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়, তাই নতুন জীবনসঙ্গীকে নিয়ে সকলেরই আশা-আকাঙ্ক্ষা থাকে। তবে প্রকৃতির নিয়ম অনুসারে সাধারণত, পুরুষ-নারীকে কিংবা নারী পুরুষের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চান। কিছু মানুষের পছন্দ লিঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হতেও দেখা যায়।

তবুও বিয়েটা মানুষ-মানুষেই হয়ে আসছে। কখনো কি ভেবেছেন কাল্পনিক কোনো চরিত্রকে বিয়ে করার কথা? তাও কি না আবার দীর্ঘদিনের সংসার!

জানুন>>পুরুষকে নয় রোবটকে বিয়ে করলেন নারী!

বাস্তবে শুধু ভাবেন-ই নি, টানা ৬ বছর ধরে এমন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন জাপানের এক যুবক। তার নাম আকিহিকো কোন্ডো, বয়স ৪১ বছর। ৬ বছর আগে ২০২৮ সালের ৪ নভেম্বর তিনি সম্পর্কে জড়ান হতসুনে মিকু’র সঙ্গে। তবে ১৬ বছর বয়সী অপরূপ এই নারীর কোনো অস্তিত্ব নেই বাস্তবে। সে একটি কাল্পনিক ভোকালয়েড, মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র।

২০০৭ সালে যখন মিকুর চরিত্রকে প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই  মিকুকে দেখে তার ভালো লেগে যায়। সম্প্রতি মিকুর সঙ্গে কাটানোর ৬ বছর পূর্তি উদযাপন করেছেন কোন্ডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ পাওয়ার পথ থেকে আলোচনা শুরু হয় এই অদ্ভুদ দম্পতিকে নিয়ে।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি কেক এনেছিলেন কোন্ডো। যেখানে লেখা ছিল, মিকুকে আমি ভীষণ পছন্দ করি। ৬ বছর পূর্তির অভিনন্দন।

পড়ুন>>ছেলেদের ওপর আস্থা হারিয়ে রোবটপ্রেমিকদের দিকে ঝুঁকছেন চীনের মেয়েরা

একটি সাক্ষাৎকারে কোন্ডো জানান, মাধ্যমিকে পড়া অবধি নারীদের প্রতিই আকৃষ্ট ছিলেন তিনি। বিভিন্ন সময় ৭ জনকে ভালোবাসার কথা জানান তিনি, প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে।

অ্যানিমে এবং মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ অনেক আগে থেকেই অনুভব করতেন। এরজন্য অবশ্য বারবার তিনি হাসির পাত্র হয়েছেন।

মূলত তার ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বের উপর যারা প্রচণ্ড ভালোবাসা অনুভব করেন, তাদের ফিকটোসেক্সুয়াল বলে। বইপ্রেমী বা সিনেমাপ্রেমীদের সকলেরই কম-বেশি পছন্দের চরিত্র থাকে। তাই বলে এত গভীর পছন্দ, যে বিয়েই করে ফেলতে হবে- এমনটা বিরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!