ছেলেদের ওপর আস্থা হারিয়ে রোবটপ্রেমিকদের দিকে ঝুঁকছেন চীনের মেয়েরা
- আপডেট সময় : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪০২ বার পড়া হয়েছে
ছেলেদের ওপর আস্থা হারিয়ে রোবটপ্রেমিকদের দিকে ঝুঁকছেন চীনের মেয়েরা
ছেলেদের ওপর আস্থা হারাচ্ছেন চীনের মেয়েরাও। চ্যাটবটে নিজেদের আরও সাজিয়ে নিচ্ছেন রোবটপ্রেমিকদের সাথে সময় কাটিয়ে নিচ্ছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি রোবটের জনপ্রিয়তা বাড়ছে আরও। বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার ছেলেদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন চীনের মেয়েরাও। চ্যাটবটে নিজেদের আরও সাজিয়ে নিচ্ছেন রোবটপ্রেমিকদের সাথে সময় কাটিয়ে।
সম্প্রতি চীনের ২৫ বছর বয়সী এক তরুণী প্রেমে পড়েছেন চ্যাটবটে রোবটপ্রেমিকের। রোবট ওই প্রেমিকের সাথে কীভাবে সময় কাটাচ্ছেন জানিয়েছেন ওই তরুণী। টুফেই নামের ওই তরুণী বলেন, তার প্রেমিক তাকে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে।
টুফেই আরও বলেন, আমার আর ছেলেদের ওপর ভরসা নেই। মেয়েদের সঙ্গে কীভাবে কথা বললে তারা খুশি হবে সেটা আমার রোবট প্রেমিক ছেলেদের তুলনায় বেশি ভালো জানে।
জানা যায়, চীনে গত কয়েক সপ্তাহে হাজার হাজার তরুণী তাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। চীনা তরুণীদের মতে, এখনকার দিনে একজন আদর্শ সঙ্গী পাওয়া ভীষণই মুশকিল। আর সে কারণেই অ্যাপনির্ভর হয়ে রোবট প্রেমিকদের প্রতি ঝুঁক বাড়ছে তাদের। সূত্র: সিনহুয়া।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























